এবার চীনে কর্মী ছাঁটাই করছে গুগল

৭ মার্চ, ২০২৩ ২৩:৪৩  

গুগল ইতিমধ্যেই যেসব দেশে তাদের অফিস আছে সেখান থেকে কর্মী ছাঁটাই করছে। প্রথমেই নিজের সদর দফতর থেকে ছাঁটাইয়ের পর্ব শুরু করে কোম্পানিটি। ভারতে প্রায় ৪০০ জনকে ছাঁটাই করা হয়। এবার চীনের দিকে নজর দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

জানা গেছে, গুগলের লক্ষ্য হলো “স্যালারি স্ট্যান্ডার্ডকে পুনরায় সেট করা এবং সামগ্রিক দক্ষতার উন্নতির সাথে অপারেটিং খরচ কমানো।”

খবর অনুসারে, কর্মীদের ক্ষতিপূরণের মধ্যে স্টক, বার্ষিক ছুটির ছাড় এবং নগদ ও মেডিক্যাল ইন্স্যুরেন্সসহ রয়েছে ৩০,০০০ ইউয়ান (৪,৩৩৯ ডলার)। এদিকে, এই সুবিধাগুলো শুধুমাত্র ১০ মার্চের আগে কোম্পানি ছেড়ে যাওয়ার ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাওয়া যেতে পারে।

গুগল ছাঁটাই করা কর্মচারীদের জন্য তিন মাসের বাফার পিরিয়ড প্রদান করেছে। যে সময়ে তারা কাজ করতে না পারলেও যথারীতি অর্থ প্রদান করা অব্যাহত থাকবে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট সম্প্রতি ১২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। শুধু তাই নয়, ১০০টি রোবটকেও ছাঁটাই করা হয়েছে। যেগুলো গুগলেল প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়া পরিস্কারের কাজ করতো।

ডিবিটেক/বিএমটি